Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরের রিয়াজুল হত্যা মামলায় বাদ পড়া তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

এখন সময়: বুধবার, ১ জুলাই , ২০২৬, ০৭:০২:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : অভয়নগর ধলিরগাতি গ্রামের রিয়াজুল ইসলাম হত্যা মামলার এজাহারে বাদ পড়া তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার নিহতের মা রূপভান বাদী হয়ে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানায় করা মামলার শেষ আদেশ প্রাপ্তি সাপেক্ষে আদেশ দিন ধার্য করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৬ জুন রাত প্রায় ১০টার দিকে ধলিরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ববিরোধের জেরে রিয়াজুল ইসলামের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ১৭ জুন ১৮ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৩০-৪০ জনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও আলমগীর, একরাম ও ইমামুলের নাম অনিচ্ছাকৃতভাবে মূল এজাহারে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি পরে নজরে এলে তাদের নাম এজাহারে সংযুক্ত করার জন্য আদালতের এ মামলা করেছেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)