Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৩১ বছরের শিক্ষকতা থেকে অবসর

এখন সময়: বুধবার, ১ জুলাই , ২০২৬, ০৭:০২:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক : ৩১ বছর শিক্ষকতা থেকে অবসর নিলেন যশোর নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার আক্তার। বুধবার তার অবসর নেয়ার দিনে স্কুলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় জানাতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থীরা আবেগ আপ্লত হয়ে পড়েন। বিদায় অনুষ্ঠানে নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক রিফাত আরার সভাপতিত্ব বক্তব্য রাখেন নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা উসমান গণি, উপশহর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমানারা লিপি, উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদ হোসেন বাবু, এনএম খানসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজা বেগম, শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খাদিজা পারভীন ইতু।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)