Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এখন সময়: বুধবার, ১ জুলাই , ২০২৬, ১০:১৫:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : ‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’ এই স্লোগানে যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ঢাবি ফোরাম যশোরের আয়োজনে বুধবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবুল বাশার সাইফুদ্দৌলা, এ কে শরফুদ্দৌলা ছোটলু, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক প্রধান শেখ সোহেল আহমেদ, ঢাবি ফোরাম যশোরের সাবেক সভাপতি এবং আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ আশফাকুজ্জামান খান রনি। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দড়াটানা, চিত্রামোড়, এম এম আলী রোড, সিভিল কোর্ট মোড় হয়ে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, যশোর সরকারি এম এম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান, অগ্রণী ব্যাংক যশোর বড় বাজার শাখার কর্মকর্তা সেলিম রেজা, ঢাবি ফোরাম যশোরের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)