Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে হরেক রকম গাছের চারা রোপণ

এখন সময়: বৃহস্পতিবার, ২ জুলাই , ২০২৬, ১১:২০:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে রোপণ করা হয়েছে ফুল বা সৌন্দর্য বর্ধক গাছসহ, ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির হরেক রকম বৃক্ষ। বৃহস্পতিবার সকালে সিনিয়র জেল সুপার মো. আব্দুর রহিম জেলার আবিদ আহমেদ ও সর্বপ্রধান কারারক্ষী হাবিবুর রহমান শীতলকে সাথে নিয়ে এই কর্মসূচির সুচনা করেন। কারারক্ষীসহ অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন এই মহতী কাজে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্য নিয়ে এদিন প্রায় ১৬শ’ চারা রোপণ শেষে আরো দেড় হাজার চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়। কারা প্রাঙ্গন সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনে অন্য সব বৃক্ষের পাশাপাশি ফুল বা সৌন্দর্য বর্ধক গাছ রোপণে সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগার সূত্রে জানা গেছে, রোপণকৃত ১ হাজার ৫৯৪টি চারার মধ্যে প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং কারাগারের সৌন্দর্য বর্ধনের জন্য ফুল, ফলজ, বনজ ও ঔষধি এই চার ধরনের গাছকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারা সূত্র মতে রোপন করা হয়েছে ফুল ও সৌন্দর্য বর্ধকগাছ ৩২ টি। এর মধ্যে ভিক্টোরিয়া ও ছাতিম ১০টি করে, কৃষ্ণচূঁড়া ও পালমিতা ৫টি করে এবং কাঠগোলাপ ২টি। বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ১৪ শ ৮৭ টি। এর মধ্যে বিভিন্ন প্রজাতির আমগাছ ৮২৭টি, জাম ১৯৩টি, লিচু ১৩৫টি, পেয়ারা ১০০টি, বরই ৮৪টি, কাঁঠাল ৫০টি, লেবু ৩০টি, তেঁতুল ও জলপাই ১০টি করে, আমড়া ১০টি, আঁশফল ৮টি এবং ডালিম, বেল, কদবেল, আমলকী ও কামরাঙা ৫টি করে। ঔষধি চারা ৬০ টি। এর মধ্যে নিম গাছ ২০টি এবং হরিতকী, বহেরা, অর্জুন ও বাসক ১০টি করে এবং বিভিন্ন প্রজাতির বনজ গাছ ১৫ টি। এর মধ্যে কড়ই, তুলা ও লংগান গাছ রোপণ করা হয়েছে ৫টি করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)