Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ৯৯০ কৃষক পেলেন ৫টি করে ফলের চারা ও সার

এখন সময়: শুক্রবার, ৩ জুলাই , ২০২৬, ১২:০২:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহের মহেশপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে ফলের চারা ও সার তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে ফলের চারা ও সার তুলে দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রারণ কর্মকর্তা সমর কুমার মিত্র, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ। পরে উপজেলার ৯৯০ জন কৃষকের হাতে ৫টি করে উন্নত জাতের ৪,৯৫০টি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)