Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

এখন সময়: শনিবার, ৪ জুলাই , ২০২৬, ০৭:১০:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শাহনাজ বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মিজান খানের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্লাগ লাগাতে গিয়ে শাহনাজ বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শাহনাজ বেগম মারা যান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)