নিজস্ব প্রতিবেদক : ২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নসহ সমমনা সংগঠনগুলো। দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই ২০২৬ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা। শনিবার ৪ জুলাই যশোর জেলা ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে প্রায় ৫৫ থেকে ৬০ জন কর্মচারী অংশ নেন। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মানববন্ধনে বক্তারা ডাক বিভাগের কর্মচারীদের দীর্ঘদিনের ২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আগামী ৬ জুলাই ২০২৬ তারিখ থেকে সারা জেলায় পোস্ট অফিসের কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (যশোর জেলা কমিটি) রোজিনা, মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা সভাপতিবৃন্দ: আলম ঝিকরগাছা, মোঃ আলী (শার্শা), সিরাজুল ইসলাম কেশবপুর, বাবলু মনিরামপুর, আব্দুর রব বাঘারপাড়া মোঃ সুলতান চৌগাছা এবং অভয়নগর থানা থেকে মোঃ আলামিন। বক্তারা জানান, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার সুনিশ্চিত করা হবে।