Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডের ১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এখন সময়: শনিবার, ৪ জুলাই , ২০২৬, ১০:৪৭:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের ১ লাখ গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জিলা স্কুল মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন-দেশের পরিবেশ রক্ষায় যে পরিমান বন থাকা দরকার, সেই পরিমানে বন নেই। গাছ কেটে সাবাড় করা হয়েছে। এজন্য সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তিনি আরো বলেন, ১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষ চারা রোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ চারা রোপণের কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষ চারা রোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বৃক্ষ চারা রোপণ করছে। এর পাশাপাশি আমাদেরকে ও গাছের চারা লাগিয়ে পরিচর্যা করে বর করে তুলতে হবে। বোর্ডের চেয়ারম্যান ফারুখে আযম মু আব্দুস ছালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন, কলেজ পরিদর্শন প্রফেসর কবুয়াত বিশ্বাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সহযোগী অধ্যাপক নিয়ামত এলাহী, বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক এনামুল কবীর, অডিট অফিসার খুরশিদ আলম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, বোর্ডের কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সায়মা সিরাজ, শ্রমিকদলের সভাপতি রাসেল পান্না, সাধারণ সম্পাদক মোমিন উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী। এরপর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ৫০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)