Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ২৩৬২

এখন সময়: শনিবার, ৪ জুলাই , ২০২৬, ১০:৪৮:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৩৬২ পরীক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএস হোসেন আলী এতথ্য নিশ্চিত করেছেন। বোর্ড সূূত্র জানায়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৬ হাজার ৭৮৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৮৪ হাজার ৪২২। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৬২ পরীক্ষার্থী। খুলনার ৪৮ কেন্দ্রে ১৭ হাজার ১৪০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৬ হাজার ৬৫২, অনুপস্থিত ছিল ৪৮৮ পরীক্ষার্থী। বাগেরহাটের ২৩ কেন্দ্রে ৫ হাজার ৮৬৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৭০৯, অনুপস্থিত ছিল ১৫৯ পরীক্ষার্থী। সাতক্ষীরার ২৩ কেন্দ্রে ৯ হাজার ৫০৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৯ হাজার ২৩৯, অনুপস্থিত ছিল ২৬৮ পরীক্ষার্থী । কুষ্টিয়ার ২৪ কেন্দ্রে ১১ হাজার ৫২৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ২৫১, অনুপস্থিত ছিল ২৭৭ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গার ১২ কেন্দ্রে ৫ হাজার ৭৩৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৫৭৪, অনুপস্থিত ছিল ১৫৯ পরীক্ষার্থী। মেহেরপুরের ৮ কেন্দ্রে ২ হাজার ৩২৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ২ হাজার ২৫০, অনুপস্থিত ছিল ৭৭ পরীক্ষার্থী। যশোরের ৫২ কেন্দ্রে ১৫ হাজার ৪৯১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৫ হাজার ১৫৫, অনুপস্থিত ছিল ৩৩৬ পরীক্ষার্থী। নড়াইলের ১০ কেন্দ্রে ৩ হাজার ৫৭৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৩হাজার ৪৬১, অনুপস্থিত ছিল ১১৭ পরীক্ষার্থী। ঝিনাইদহের ২৬ কেন্দ্রে ১০ হাজার ৭৫৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১০ হাজার ৪৩৩, অনুপস্থিত ছিল ৩২১ পরীক্ষার্থী। মাগুরার ১৪ কেন্দ্রে ৪ হাজার ৮৫৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৪ হাজার ৬৯৮, অনুপস্থিত ছিল ১৬০ পরীক্ষার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)