Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বর্ণকার ও রাজমিস্ত্রির আড়ালে ডাকাতি যাদের পেশা !

এখন সময়: রবিবার, ৫ জুলাই , ২০২৬, ০৮:০৩:৪৫ পিএম

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিনের টানা অভিযানে বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার হয়েছে। এ সময় লুণ্ঠিত স্বর্ণাংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এরা হলো-খুলনার তেরখাদা থানার নদীয়ারচর মধ্যপাডার জাকির মোল্লা জেকের আলী, একই গ্রামের নালিয়াচর দীন ইসলাম মোল্লা, রুপসা থানার আইচগাতি কামারপাড়ার সরজিৎ কর, নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া তালুকদারপাড়ার জাকির হোসেন তালুকদার কাটাপ্পা, কালিয়া থানার জোকারচর গ্রামের পারভেজ মৃধা দারোগা ও শুক্তগ্রামের মফিজ খাঁ। এদের কেউ স্বর্ণকার, কেউ রাজমিস্ত্রি, কেউবা মাটিকাটা শ্রমিক। এসব পেশার আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি করে বেড়ায় তারা। নিজেদের বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ডাকাতি করে থাকে। এদের নামে নড়াইল, যশোর, গোপালগঞ্জ ও বাগেরহাট থানায় একাধিক চুরি এবং ডাকাতি মামলা রয়েছে। গত ৮ জুন রাত ২টার দিকে নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়ার সালাহ উদ্দীন খানের ডাকাতি করে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় সালাহ উদ্দীন খান বাদী হয়ে নড়াগাতী থানায় ডাকাতি মামলার দায়ের করেন। মামলার পর পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে গত তিনদিন ধরে নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনা জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে পাঁচজন ডাকাত এবং ডাকাতি করা মালামাল ক্রেতা একজনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক গলিত লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)