উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে দুইদিনে ২০০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। শনিবার ইউনিয়নের কুমারঘাটা বাজারস্থ গাজীর মোড় থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে নেহালপুর ক্যা¤প পুলিশ। আটককৃতরা হলো- ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের ইলিয়াস শেখের পুত্র পান্থ শেখ (২৩) এবং গোলাম নবীর পুত্র ওবায়দুল্লাহ ফকির (১৯)। ওইদিন বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর ক্যা¤েপর ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই শাহাজান বিশ্বাস ও এএসআই রাসেল হোসেন এর সহযোগিতায় কুমারঘাটা গাজীর মোড় নামকস্থানে ইঞ্জিনভ্যানে অবস্থানরত অবস্থায় তাদের দেহ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এর একদিন আগে শুক্রবার বিকালে একই ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ হারুনুর রশিদ নামে এক ইয়াবা ডিলারকে আটক করে ক্যা¤প পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে হারুনুর রশিদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। তিনি বিভিন্ন মাদক কারবারির কাছে পাইকারি পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করতেন। ফলে এলাকার অনেক তরুণ মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়েছে বলে তারা দাবি করেন। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই ইয়াবা জব্দ করা হয়েছে। মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।