Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলা প্রেসক্লাবে কম্পিউটার দিলেন সংসদ সদস্য আব্দুল আলিম

এখন সময়: সোমবার, ৬ জুলাই , ২০২৬, ০৯:৩৬:৩৪ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম শরণখোলা প্রেসক্লাবে একটি কম্পিউটার সেটসহ আসবাবপত্র প্রদান করেছেন। ৬ জুলাই সকাল ১০ টায় প্রেসক্লাবে কম্পিউটারসহ আসবাবপত্র প্রদান করেন। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি  ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, নায়েবে আমির ডা. ফজলুর রহমান এবং সেক্রেটারি মাওলানা মো. মোস্তফা আমিন। সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেরা ঝর্ণা, মাহফুজুর রহমান বাবলু, মো. শহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান মীর, সাংবাদিক মাসুদ মীর, জাহিদ হাসান হিমেল, জুয়েল হুদয় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আলীম বলেন, বাগেরহাট জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রেসক্লাব হলো শরণখোলা প্রেসক্লাব। এলাকার উন্নয়নে এখানকার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনগুলোতেও তিনি প্রেসক্লাবের পাশে থাকার আশ্বাস দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)