Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কর অঞ্চলে যোগ দিলেন ১১৮ কর্মচারী, বরণ অনুষ্ঠান

এখন সময়: বুধবার, ৮ জুলাই , ২০২৬, ০১:৩৩:০১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর কর অঞ্চলের কমিশনার মাসুদ রানা বলেছেন, ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেষনে খুলনা কর অঞ্চলের ৩২জন কর্মচারী নিয়ে যশোর কর অঞ্চলের যাত্রা শুরু করা হয়। যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় ২২টি সার্কেলের কার্যক্রম গত এক বছর ধরে এই স্বল্প সংখ্যক কর্মচারী দিয়ে পরিচালনা করতে গিয়ে নানা রকম সংকট মোকাবিলা করতে হয়েছে। সীমাবদ্ধতা সত্বেও সদ্য সমাপ্ত অর্থ বছরের ১০ মাসে যশোর কর অঞ্চলের মাধ্যমে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে। এই কর অঞ্চলকে সুসংহত করার লক্ষ্যে আমরা ১৩তম থেকে ২০তম গ্রেডে ১২২জন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করি। নানা ধাপ অতিক্রম করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ ১১৮ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। আজ থেকে এই ১১৮ জন যশোর কর অঞ্চল পরিবারের গর্বিত সদস্য। মঙ্গলবার নবাগত এসব কর্মচারীদের যোগদান উপলক্ষে কর অঞ্চল যশোরের উদ্যোগে আয়োজন করা হয় যোগদান ও বরণ অনুষ্ঠানের। শহরের মনিহার তালতলা মোড়ের বিসমিল্লা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই যোগদান ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ। প্রধান অতিথি স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগে সহায়তার জন্য যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এই সকল স্টেক হোল্ডারদের আন্তরিকতা এবং প্রচেষ্টার ফসল আজকের এই গর্বিত চাকরিপ্রাপ্তরা। তিনি বলেন- আজ থেকে আপনারা যারা যশোর কর অঞ্চলের গর্বিত সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করলেন তারা সকলেই মনে রাখবেন, সততার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঘোষিত “সবার আগে বাংলাদেশ” গড়তে হলে প্রথমেই সকলকে যার যার অবস্থান থেকে সততার সাথে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল আখতার হোসেন ও ট্যাক্স বার অ্যাসোসিয়েশন যশোরের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন টুলু। এছাড়া শুভেচ্ছা বক্তৃতা করেন যশোর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মামুন মিয়া। অনুষ্ঠানের শুরুতে নতুন নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন কর অঞ্চল যশোরে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা। এসময় চাকরিপ্রাপ্তদের অনেকেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। কারন বর্তমান সময়ে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারী বিশেষ করে কর কমিশনের মতো প্রতিষ্ঠানে চাকুরি পাওয়া তাদের কাছে ছিলো স্বপ্নের মতো। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যশোর কর অঞ্চল সদর সার্কেলের উপ কর কমিশনার দেলোয়ারা জাহান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)