Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরের মান্নান হত্যা মামলায় পরিবারের তিনজন অভিযুক্ত

এখন সময়: বুধবার, ১৫ জুলাই , ২০২৬, ১২:১০:৩০ এম

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরের ডুমুরখালি গ্রামের আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই আব্দুল হান্নানসহ পরিবারের তিন সদস্যকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিলন হোসেন। অভিযুক্ত আসামিরা হলো-আব্দুল হান্নান ও তার স্ত্রী রেশমা বেগম এবং ছেলে রহমতুল্লাহ। মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে বৈদ্যুতিক মিটার ভাঙা নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে আব্দুল মান্নান গুরুতর আহত হয়। এ ঘটনায় আব্দুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন বাদী হয়ে চাচা-চাচী ও চাতাতো ভাইকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান ঢাকায় মারা যান। মামলার অভিযোগে ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় আব্দুল হান্নান ও তার ছেলে রহমতুল্লাহ। এ মামলার তদন্তকালে আটক আসামিদের আদালতে দেয়া জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত তিনজনকে আটক দেখানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)