Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চাকুসহ দুই কিশোর আটক

এখন সময়: বুধবার, ১৫ জুলাই , ২০২৬, ১২:২০:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শংকরপুর এলাকা থেকে একটি চাকুসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, শহরের পূর্ব বারান্দীপাড়ার মাসুদুর রহমানের ছেলে শাওন হোসেন ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে মাহিন ইসলাম আলিফ। মঙ্গলবার দুপুর ১টার দিকে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রামকৃষ্ণ মিশন এলাকায় অভিযান চালায়। এ সময় চাকু দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে তাদের দুইজনকে আটক ও তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শাওন হোসেনের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বিকেলে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পুলিশ জানায়, আটক দুজন কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)