Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা আয়োজনে যশোরে জুলাই শহীদ দিবস পালিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই , ২০২৬, ০৪:২৫:০০ পিএম

মিরাজুল কবীর টিটো ‍: র‍্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরে পালন করা হয়েছে জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশালী জাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, সিনিয়র মুখ্য সংগঠক আমানুল্লাহ, মুখপাত্র শাহেদ খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। র‍্যালিটি কালেক্টরেট এর চত্বর থেকে বের হয়ে বকুলতলার স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর পৌরসভা, জেলা পরিষদ, জেলা বিএনপি, সড়ক ও জনগণ বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, কৃষক দল শ্রমিক দল, জেলা যুব উন্নয়ন, জেলা শিক্ষা অফিস, প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ পরিবার, নাগরিক পার্টিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)