নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শহরের শংকরপুর ছোটনের মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন এপেক্স গ্লোবালের চেয়ারম্যান এপেক্সিয়ান কাদের নেওয়াজ, এপেক্স বাংলাদেশ লাইফ গর্ভনর ডাক্তার মুজিবুর রহমান, এপেক্স বাংলাদেশ জেলা-৬ গভর্নর এপেক্সিয়ান জসিম উদ্দিন খান। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব যশোরের সভাপতিত্ব এপেক্সিয়ান খুরশিদ আলম বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন ডক্টর মোস্তাফিজুর রহমান, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপেক্সিয়ান নজরুল ইসলাম বুলবুল, এপেক্সিয়ান আজাহার হোসেন স্বপন, সিসেস জাহানারা নূর উন নবী, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপেক্সিয়ান রেজাউল হক, আশিকুর রহমান অনি, অজয় কুমার রায়, বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নাছরিন সুলতানা, সোনিয়া আফরোজ জিতু, প্রকৌশলী মোফাজ্জেল হক, শহিদুল ইসলাম। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার রবিউল ইসলাম তুহিন, জান্নাতুল মৌমিতা মুন্নি, তারিক হাসান তুরিন, শেখ আতাহার হোসেন তূর্য, ইশরাত তারান্নুফ তৃষা। অনুষ্ঠান পরিচালনা করেন এপেক্সিয়ান অধ্যাপক আসাদুজ্জামান শাহীন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে আগত রোগীদের ওষুধ দেয়া হয়। সকাল সাড়ে ৯টায় থেকে ১টা পর্যন্ত এক হাজার রোগীকে এই সেবা প্রদান করা হয়।