Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এমএম কলেজ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি মিন্টু আর নেই

এখন সময়: শনিবার, ১৮ জুলাই , ২০২৬, ১২:১৪:১৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি এমএম কলেজ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিন্টু আর নেই। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, ভাই-বোন ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মিন্টু অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি। শুক্রবার বাদ জুমা যশোর এমএম কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে খোলাডাঙ্গায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। ১৯৮৮-৮৯ সালে যশোর এমএম কলেজে অধ্যয়নকালে মাহফুজুর রহমান ছাত্রমৈত্রীর কলেজ কমিটির সভাপতি এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। দলে প্রাতিষ্ঠানিক কোনো পদ না থাকলেও দলীয় ও নির্বাচনী কার্যক্রমে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা মাহফুজুর রহমান মিন্টু সাধারণ শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার নামাজে জানাজায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খান খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির সম্পাদক মণ্ডলী সদস্য জিল্লুর রহমান ভিটু, এসএম তসলিম উর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)