Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুর ট্রেনে কেটে একজনের মৃত্যু

এখন সময়: শনিবার, ১৮ জুলাই , ২০২৬, ১২:১০:০২ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর বড়বামন -রাঙ্গিয়ার পোতা মাঠের মধ্যে রেল লাইনের উপর থেকে বিপুল ঘোষ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে যশোর জিআরপি পুলিশ। শুক্রবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তিনি যশোরের খাজুরা গ্রামের দুলাল ঘোষের ছেলে। কোটচাঁদপুরের বড়বামনদহ গ্রামের মিজানুর রহমান বলেন,বিকেলে আমাদের এই রেলগেটের দোকান থেকে তিনি একটা কমল পানীয় কিনে রেল লাইন ধরে হাঁটতে থাকেন। এরপর খুলনাগামী রুপসা ট্রেনটি চলে যায় । এর কিছুক্ষন পর জানা গেল দুর্ঘটনার কথা। তিনি বলেন,ঘটনাস্থলে গিয়ে দেখি তাঁর মাথা ট্রেন লাইনের একপাশে আর অন্য পাশে বডি পড়ে আছে। আর পাশে পড়েছিল তাঁর ভাঙ্গা মোবাইল। এরপর মোবাইল থেকে সিম খুলে তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যায়। কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার রিপন হোসেন বলেন,চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা জানার পর যশোর জিআরপি থানাকে অবহিত করা হয়েছে। কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন,বিষয়টি রেল পুলিশের। ঘটনাস্থলে রেল পুলিশ এসে তাঁরা কাজ শুরু করেছেন। যশোর জিআরপি থানার উপপরিদর্শক এস আই মনিতোষ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরা দেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। আর বিষয়টি নিয়ে আমরা প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেছি। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)