Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যৌতুক মামলায় মণিরামপুরের মালেকের ১ বছর কারাদণ্ড

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৪:৫৭:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যৌতুক মামলায় আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আব্দুল মালেক মদনপুর গ্রামের মকলেসুর রহমানের ছেলে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালের ১৯ নভেম্বর আসামি আব্দুল মালেক পারিবারিক ভাবে হরিহরনগর গ্রামের জমশেদে সরদারের মেয়ে রেসমা খাতুনকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের ১৫ বছর বয়সী ফেরদৌস নামে এক ছেলে সন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকেই আব্দুল মালেক তার পরিবারের লোকজনের প্ররোচনায় তার স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একপর্যায়ে যৌতুকের তিন লাখ টাকা এনে দিতে না পারায় আসামি তার স্ত্রীকে মারধর করে সন্তানসহ একবস্ত্রে পিতার বাড়ি তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি গত ২০২৫ সালের ২ মার্চ আদালতে মামলা করেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)