নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তালতলা মোড় এলাকার পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয় আটককৃরতরা হলো, সাতক্ষীরা সদর থানার বাকাল ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে জাহিদ হোসেন ও পলাশপোল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তালতলা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে জাহিদ ও সাজ্জাদকে আটক ও তল্লাশি করে দুইজনের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।