রূপদিয়া (যশোর) প্রতিনিধি : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে রূপদিয়া অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রূপদিয়ার মুন্সি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পী। জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাছানুর রহমান শাকিল নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা তোতা সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমামুল ইসলাম তুহিন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান। আরো উপস্থিত ছিলেন ছাত্র দলের ফরহাদ হোসেন সজল, ইমন সাকিব, রাব্বি হোসেন,আবু হুরায়রা, রহিম হোসেন,রিদয় হোসোন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা সৃষ্টি করা সম্ভব। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে রূপদিয়া অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।