নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে যশোরে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা ও প্রসাদ বিতরণ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার সকালে টাউন হল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন- ধর্ম হলো চেতনা ও বিশ্বাস। এটিকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না। এক শ্রেনির মানুষ ধর্মকে পুঁজি করে রাজনীতি করে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমি মন্ত্রী হিসেবে সমাজে যতটুকু অধিকার ভোগ করি, আপনার সন্তানের ও সমান অধিকার রয়েছে। তিনি আরো বলেন- আজকের এই দিনটি কেবল ধর্মীয় উৎসব নয়, গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত দিন। দ্বাপর যুগে অন্ধকারাচ্ছন্ন পাপাচার ময় সময়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। মথুরার কংসের কারাগারে বন্দিদশার সেই কঠিন সময় তার জন্ম আমাদের এই বার্তায় দেয়, রাতের অন্ধকার যত গভীর হোক না কেন? ন্যায়ের পথ ধরে আসে মুক্তির আলো এটাই পরম সত্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশের পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা দীপংকর দাস রতনের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বারক দেবাশীষ দাস , বাংলাদেশ যশোর সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রবিন পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক উৎপল ঘোষ প্রমুখ। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পদক তপন কুমার ঘোষ। উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শ্রীমৎ স্বামী জ্ঞান প্রকাশানন্দজী মহারাজ। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বালনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শোভা যাত্রা টাউন হল মাঠ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়া সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে পূঞ্জাজলী ও শোভাযাত্রার মধ্যদিয়ে সরকারি এমএম কলেজে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছে সনাতন বিদ্যার্থী সংসদ কলেজ শাখা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান। উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকাররী, সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র, সনাতন বিদ্যার্থী সংসদ জেলা শাখার সভাপতি বিদ্যুৎ দে, সাধারণ সম্পাদক প্রফেসর সত্যজিৎ মজুমদার, কলেজ শাখার সভাপতি অতনু ঘোষ, সাধারণ সম্পাদক প্রাঙ্গণ গাঙ্গুলী, দপ্তর সম্পাদক সুজয় মন্ডল প্রমুখ। পূঞ্জাজলীর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বের করা হয় শোভাযাত্রা।