Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:১২:২৪ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন আলম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। আটককৃত আলমগীর হোসেন আলম যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের (শাহজালাল তেল পাম্পের সামনে) বাসিন্দা মৃত আব্দুল খায়েরের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে শার্শা মিনি স্টেডিয়ামের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের পাশ থেকে আটক করা হয়েছে। পরে তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন আলমের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)