Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:৪৮:৫৯ পিএম

কালীগঞ্জ ( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা খুলে যায় । এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় বাসটির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ ভেঙ্গে অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দিপু বিশ্বাস বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল বলে জানান তিনি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিশির সানা বলেন, সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামে দুজনের অবস্থা গুরুতর। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)