Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগ, আটক ৩

এখন সময়: রবিবার, ১৯ জুলাই , ২০২৬, ০১:৪১:৫০ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, চাঁদাবাজি ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণ-তরুণী। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন জুতাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১৮ জুলাই) সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার বুইকারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে সুজন আলী ওরফে শান্ত (৪০), একই গ্রামের রাঙ্গা মোল্যার ছেলে ওহিদুল মোল্যা ওরফে ডেভিড (১৯) এবং মনিরুল ইসলামের ছেলে আরমান মোল্যা (১৯)। মামলার এজাহার সূত্রে জানা যায়, পিয়াল হাসান নাইছ নামে এক তরুণের সঙ্গে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। শুক্রবার বিকালে তারা নওয়াপাড়া বাজারে ঘুরতে গেলে নূরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় সুজন আলী ওরফে শান্ত, ওহিদুল মোল্যা ওরফে ডেভিড, আরমান মোল্যা, গুয়াখোলা গ্রামের আরিফ (৩৮), বেঙ্গলগেট এলাকার সুমন (৩৭), রানাভাটা এলাকার টুটুল (৩৮) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের জোরপূর্বক তুলে বুইকারা গ্রামে নিয়ে যায়। সেখানে তরুণকে মারধর করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একই সময় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। মামলার বাদী জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। পরদিন সকালে তিনি অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ অন্যান্য ধারায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিনজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)