Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইছালীতে চোর সন্দেহে যুবককে গণপিটুনি

এখন সময়: রবিবার, ১৯ জুলাই , ২০২৬, ০২:১৩:২০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে চোর সন্দেহে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার ইছালী ইউনিয়নের নঙ্গরপুর মোড়ে এ ঘটনাটি ঘটে। আহত খোকন মল্লিক (৪০) চুড়ামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মল্লিকের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, খোকন মল্লিক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় এলাকার লোকজন তাকে চোর সন্দেহে গণপিটুনি দেয়। ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জীবন কুমার জানান, খবর পেয়ে খোকন মল্লিককে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত খোকন মল্লিকের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)