Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক

এখন সময়: রবিবার, ১৯ জুলাই , ২০২৬, ০২:০৫:৩০ এম

যবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক ড. মো. ফিরোজ কবির। একই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিভাগের শিক্ষক আহামাদুল্লাহ হিল গালীব এবং প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিটিআর বিভাগের সাবেক শিক্ষার্থী ডা. আহনাফ আল মুকিত। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা জেলার সাভারে অবস্থিত বিপিএর প্রধান কার্যালয় (পিসিআরপি)-এ অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফিজিওথেরাপিস্ট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্যও অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোস্তফা জামান। নির্বাচন কমিশনার ছিলেন বদরুল হাসান চৌধুরী ও ডা. শাহনাজ সুলতানা (পিটি)। এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (পিএইচটি) এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. আমিনুল ইসলাম (পিটি)। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মহিলা ও কল্যাণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ড. মো. ফিরোজ কবির বলেন, ‘সকল ভোটারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ থেকে আমার দায়িত্ব অনেকগুণ বেড়ে গেল। অতীতের মতো আগামী দিনগুলোতেও আরও ব্যাপকভাবে কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন। আমার বিশ্বাস, আমরা সবাই মিলে ফিজিওথেরাপি পেশাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব, ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমার প্রাণের কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয় পর্যায়ের এ পেশাগত সংগঠনের নির্বাচনে তারা খুব কাছ থেকে আমাকে সহযোগিতা করেছেন। আমার এই অর্জন বিভাগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)