নিজস্ব প্রতিবেদক : যশোর মোমিননগর শিল্প ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে লোকমান হোসেন সভাপতি ও সাজ্জাদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৬ ভোটারের মধ্যে ৭৩ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রওশন আলী (২১) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইনতাজুল ইসলাম (২৩) ও রুহুল আমিন (১ ) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ হলেন-সহসভাপতি ফরিদুল ইসলাম (৪৯), সহসম্পাদক মিজানুর রহমান (৩৮), সদস্য ইউসুফ আলী (৮), মাহমুদুর রহমান (৭), আয়ুব হোসেন (৬), শামিমা আক্তার (৫), আব্দুল আলিম (৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য হলেন রওশন আলী, রকিব উদ্দিন আন নূর ও জোনাব আলী। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। সদস্য আব্দুল মোতালিব ও আব্দুল মোক্তাদের।