Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুলিশের সোর্স পরিচয়ে যুবককে ফাঁদে ফেলানোর চেষ্টাকালে গণপিটুনি

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই , ২০২৬, ০১:০৭:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে পুলিশের সোর্স পরিচয়ে যুবককে ফাঁদে ফেলানোর চেষ্টাকালে মাসুদ পারভেজ (৪৫) নামে একজন গণপিটুনির শিকার হয়েছে। বুধবার রাতে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে। আহত মাসুদ পারভেজ বেজপাড়া বিহারীপাড়ার জহুরুল হকের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বেজপাড়া নারায়ন সাহা বাড়ির আশরাফ আলীর ছেলে তানজিল জানান, রাতে রিকশাযোগে তিনি বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে পৌঁছালে মাসুদ পারভেজ দৌঁড়ে তার রিকশায় ওঠেন। এ সময় তিনি পুলিশের সোর্স পরিচয়ে তাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করেন। তিনি বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন মাসুদ পারভেজকে ধরে গণপিটুনি দেন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত মাসুদ পারভেজের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এদিকে স্থানীয়রা জানান, মাসুদ পারভেজ একজন চিহ্নিত ছিনতাইকারী। তিনি পুলিশের সোর্স পরিচয়েও মানুষকে ফাঁদে ফেলে টাকা, মোবাইল কেড়ে নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)