Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জিতু হত্যাকান্ডে জড়িত সন্দেহে সুমন গ্রেফতার

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই , ২০২৬, ০৪:৩৯:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি শরিফুল ইসলাম জিতু (৩৫) হত্যাকান্ডে জড়িত সন্দেহে সুমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুমন বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, জিতু নানা অপরাধের সাথে জড়িত ছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শত্রুতার জেরে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অচিরেই হত্যার মূল কারণ নিশ্চিত হওয়া যাবে জানান পুলিশের এই কর্মকর্তা। উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) রাত ১১ টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ে জিতুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সার্জারী বিভাগের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে তিনি মারা যান। পরে জিতুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ফেরত আনা হয়।নিহত জিতু বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)