Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রতিমন্ত্রী অমিতের প্রতিশ্রুত বাহাদুরপুর স্কুলে শিক্ষার্থীদের ওয়াশব্লকের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই , ২০২৬, ০৮:৩৪:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওয়াশব্লকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ কাজে ব্যয় হবে আড়াই লাখ টাকা। প্রধান অতিথি হিসেবে ওয়াশব্লকের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন- দীর্ঘ দিন দেশের মানুষ স্বৈরাচার সরকারের কবলে ছিল। ওই সময় মানুষের গণতান্ত্রিক ও ভোট দেয়ার অধিকার ছিল না। মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়। পরবর্তীতে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওয়াশব্লক উদ্বোধন করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল আলিম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন, প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ২ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)