Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে তরুণীকে ধর্ষণ, মাছ চাষী আটক

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৮:১৬:১৯ পিএম

নিজস্ব প্রতিবেদক মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে তরুণীকে (১৫) ধর্ষণকালে শাহ আলম (৪৫) নামের এক মাছ চাষীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ভগবতিতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃত শাহ আলম ভগবতিতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। থানায় দায়ের করা এজাহার ও পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে ভগবতিতলা হঠাৎপাড়া গ্রামে বাড়িতে তরুণী একাই ছিলেন। সে সুযোগে একই গ্রামের বাড়ির পাশের পুকুরে মাছ চাষী শাহ আলম বাড়িতে প্রবেশ করে তরুণীকে একা পেয়ে মুখ চেপে ধরে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। তরুণীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে শাহ আলমকে আটক করে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, স্থানীয়দের সহযোগিতায় ধর্ষণকারীকে আটক করা হয়েছে। এঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন ধর্ষনকারী শাহ আলমকে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)