Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এমপি পদ থেকে নজরুলকে বহিস্কারের দাবিতে উত্তাল শ্যামনগর , কুশপুত্তলিকা দাহ

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৯:৫১:২৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি : নারীকান্ডে জড়িত সদ্য জামাত ইসলাম থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদ থেকে বহিস্কারের দাবিতে তৃতীয় দিনের মত সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় এমপি কাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ জনতা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে শুক্রবার সকাল ও বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ও বংশীপুরে পৃথক পৃথকভাবে  কর্মসুচি পালন করে স্থানীয়রা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে মহান জাতীয় সংসদ থেকে নারীকান্ডে জড়িত এমপি গাজী নজরুল ইসলামকে বহিস্কারের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন চাকুরীর প্রলোভনে ফেলে কিশোরী মরিয়মের পর আরও এক তরুনীর সাথে অনৈতিক সম্পর্কের ভিডিও ফুটেজ সামনে এসেছে। তার মত একজন চরিত্রহীন ব্যক্তি মহান জাতীয় সংসদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। এমতাবস্তায় শ্যামনগরবাসীকে পাপের দায় থেকে মুক্তি দিতে অতিসত্ত্বর তাকে বহিস্কার করে সংসদকে কলংকমুক্ত করতে হবে। সরেজমিন দেখা যায় শুক্রবার সকাল ১০টায় বুড়িগোয়ালীনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকশত মানুষ মুন্সিগঞ বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করে। সাবেক সেনা সদস্য রুস্তম আলীর সভাপতিত্বে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখের যুবদল নেতা হেলাল, ব্যবসায়ী আবু সিদ্দিক, শিক্ষক পরিমল প্রমুখ। এদিকে শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় বংশীপুর পোনার আড়ত চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীরা। পল্লী চিকিৎসক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিরুল ইসলাম, মুনজুর হোসেন, বাপ্পী মন্ডল, দেবদাস মন্ডল, খাইরুল ইসলাম, তৌহিদ হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা গাজী নজরুল এমপির কুশপত্তিলকা দাহ করা ছাড়াও তার ছবিতে জুতা মারা কর্মসুচি পালন করে। এসময় বক্তারা জানান পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে গাজী নজরুল ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম দেন। এছাড়া পদত্যাগ ছাড়া শ্যামনগরে ফিরলে তাকে প্রতিহত করারও হুশিয়ারী দেন বিক্ষুব্ধ জনতা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)