কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে দু’টি পক্ষ সমাবেশ আহ্বান করায নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দুপুর দুইটাই শহরের সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল ডেকেছে। অনুরূপভাবে একই সময়ে ওই স্থানে সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র জনতার ব্যানারে এক মাদকবিরোধী সমাবেশ ডেকেছে। দুটি পক্ষের এ আয়োজনকে কেন্দ্র করে র্বতমানে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে মুফতি আমির হামজার তাফসীরুল মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকালে জামায়াতের ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা শহরে এক মটর সাইকেল শোড্উন মিছিল বের করে। অপরদিকে মাদকবিরোধী সমাবেশের জন্য শহরের ইজিবাইকে প্রচার গাড়ি গাড়ি বের করা হয়। এতে সাধারন মানুষের আতংক ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। তবে, প্রশাসনের ভাষ্য. অনুমতি ব্যতীত কেউ কোন অনুষ্ঠান করতে পারেনা। এদিকে এমপি আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে অপতৎপরতা রুখতে বৃহস্পতিবার রাত জামায়াত এমপি আবু তালিবের কার্ষালয়ে এক সংবাদ সম্মেলন করেছে জামায়াত কালীগঞ্জ উপজেলা শাখা। তারা ঘোষনা দেন ভূইফোড় সংগঠনের ডাকে যদি ১৪৪ ধারা জারি হলেও তারা মাহফিল বাস্তবায়ন করবেন। জানা যায়, শহরের ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জুম্মাবাদ দুপুর দুইটায় ভূষনস্কুল মাঠে তাফসীরুল কুরআন মাহফিল ডেকেছে। মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে এমপি মুফতি আমির হামজাকে। এ মাহফিল সফল করতেই আয়োজকরা কয়েকদিন আগেই ঝিনাইদহ জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে দরখাস্ত প্রদান ও প্রচার প্রচারনাও চালিয়ে আসছে। কিন্তু, অপর পক্ষ সচেতন কালিগঞ্জবাসী ও ছাত্র জনতার ব্যানারে একই সময়ে ওই স্থানেই মাদকবিরোধী সমাবেশ ডেকে দুপুর থেকে শহরে প্রচার গাড়ী বের করে। এ নিয়েই বাধে বিপত্তি। এ দিকে গত ১১ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মাহফিলের আয়োজক ফালাউল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর আবেদনটি এখনো অনুমতি দেয়নি প্রশাসন। মাদ্রাসা পরিচালকের দরখাস্তটি তারা জেলা পুলিশ সুপার বরাবর পাঠায়। এ নিয়ে জেলা পুলিশ আইন শৃংখলা অবনতির আশংকার কথা জানায়। এ কারনে মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। মাহফিলের জন্য দরখাস্ত ও অনুমতির বিষয়টি জানতে আয়োজক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর মাহফিল অনুমতির জন্য ঝিনাইদহ জেলা প্রশাশক বরাবর একটি আবেদন দিয়েছেন। প্রশাসন সে সময়ে মৌখিক ভাবে তাদের কার্ষ্যক্রম চালাতে বলেছেন। অনুমতিপত্র পরে দিবে বলে জানালেও তা এখনো দেয়নি। অপরদিকে বৃহস্পতিবার রাত ৮ টায় সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা ঘোষনা দেন প্রশাসন যে সিদ্ধান্তই গ্রহন করুক তারা মাহফিল করবেন। তারা বলেন, সরকার দলীয় একটি অংশের গ্রুপ তাদের মাহফিলের পন্ডের চক্রান্ত করতে পারে। তারা প্রশাসনের প্রতি মুফতি আমির হামজার তাফসির মাহফিল, বাধা না দেওয়ার আহ্বান। এ সময়ে উপস্থিত ছিলেন, এমপি মাওলানা আবু তালিব, উপজেলা জামাতের আমির আব্দুল হক, সাবেক আমির মাওঃ ওলিউর রহমান ও সেক্রেটারী লুৎফর রহমানসহ নেতৃবৃন্দ। এদিকে একই সময় একই স্থানে দু’পক্ষের ডাকা মাহফিল ও সমাবেশ করা নিয়ে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্তাদের নির্দ্দেশ অনুযায়ী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।