Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৯:৫০:৩৪ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : সীমান্ত শহর বেনাপোলকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোল পৌর গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ভারত। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আবু তাহের ভারত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজ অর্থায়নে বেনাপোল এলাকায় ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করবেন। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে বেনাপোল পৌর গেট এলাকা থেকে ২০০টি চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)