নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন । এ নির্বাচনের সিরাজ মোল্ল্যা সভাপতি ও মইনুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। নির্বাচন উপলক্ষে পাইপপট্টিতে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৩ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের ভোটে সিরাজ মোল্ল্যা (৩৭) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফিরোজ কবির (২৪) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মঈনুদ্দিন (৩২) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল আমিন (৩০) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ নির্বাচনের বিজয়ী নেতৃবৃন্দ হলেন- সহসভাপতি শরীফ মো. মুকতি মাহমুদ তিলক (৩১), সহ সাধারণ সম্পাদক শুকুর আলী টুকু (৩৫) সাংগঠনিক সম্পাদক ( সাইফুল ইসলাম(৩৩), কোষাধ্যক্ষ নান্নু হোসেন(৩৫) দপ্তর সম্পাদক সেলিম হোসেন(৪৩) ভোট পেয়েছেন। এছাড়া বিজয়ী সদস্যদের মধ্যে প্রথম আরমান হোসেন (৪৭) দ্বিতীয় মাহবুব(৪২), তৃতীয় আলমগীর হাসেন (৩০), চতুর্থ মাহিম ইসলাম মুন (২৯) পঞ্চম মোতালেব (২৮) ও ষষ্ঠ মনির মিস্ত্রী (২৭) ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, মুক্তাদিরুল হক ও রাজ আলী রাজু।