Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ট্রাকের ধাক্কায় বিস্কুট কোম্পানির কর্মী নিহত,আহত ১

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ১১:৪১:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের কাঁঠালতলা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হক বিস্কুট কোম্পানির কর্মী রুবেল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী হুমায়ুন কবির (৪০) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাসিন্দা এবং আহত হুমায়ুন কবির সাতক্ষীরা জেলার বাসিন্দা। তারা দুজনই হক বিস্কুট কোম্পানির কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে পালবাড়ির দিকে যাওয়ার সময় কাঁঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। কোতোয়ালি থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত ও ট্রাকটি জব্দে অভিযান চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)