নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের প্যারিস রোডে টাকা দাবি করে এক কিশোর ফাস্টফুড ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় মিরাজুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আহত ইকরামুল হোসেন আলিফ (১৪) বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয়রা অভিযুক্তকে ধারালো ছুরিসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আহতের মা হালিমা খাতুন বাদী হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। শুক্রবার (২৪ জুলাই) পুলিশ আটক মিরাজুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে।