Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বৃক্ষ মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ১১:৪১:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে টাউন হল মাঠে শুক্রবার বিকেলে সাতদিন ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নার্সারী ও উদ্যোক্তা শ্রেণিতে ৬ জনের মাঝে পুরস্কার বিতরণ হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এক সময় মধ্যবিত্তরা আগ্রহ সহকারে গাছ লাগাতেন। আমাদেরও ছোট বেলায় গাছ লাগানোর আগ্রহ ছিল। একারনে প্রধানমন্ত্রী অভিভাবকদের প্রতি গাছ লাগানোর আহবান জানিয়েছেন। একজন অভিভাবক যেমন ভবিষ্যতের অবলম্বনের আশায় সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে। তেমন একটি গাছ লাগিয়ে যত্ন করে বড় করে তুললে অবলম্বন হয়। জলবায়ুর বিপর্যয় থেকে রক্ষা পেতে ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে গাছ লাগাতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সামাজিক বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক প্রমুখ। পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা শ্রেণিতে প্রথম বিসমিল্লাহ বনসাই, দ্বিতীয় পথিক কর্নার ও তৃতীয় হয়েছে প্লান্ট হাউজ। নার্সারী শ্রেণিতে প্রথম হাজেরা নার্সারি, দ্বিতীয় সবুজ নার্সারী ও তৃতীয় হয়েছে তন্দ্রা নার্সারী। একই অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীর মাছে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)