Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

এখন সময়: শুক্রবার, ২৪ জুলাই , ২০২৬, ০৮:১৪:০৭ পিএম

নড়াইল পৌর প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সকল পুরুষ রুকনদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ১৬ শত শহিদের রক্তের উপর দণ্ডায়মান জুলাই সনদের সাথে কোনো কম্প্রোমাইজ আমরা মেনে নেব না। জুলাই সনদের ওপরই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। যদি জুলাই সনদ বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের নির্বাচন বাতিল হয়ে যায়, ক্ষমতায় থাকে স্বৈরাচার। অথচ এই নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা। জুলাই সনদ বাদ দিলে আবার সেই স্বৈরাচারদেরই পুনর্বাসন করা হবে। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশকে আর কোনো স্বৈশাসকের হাতে তুলে দিতে পারি না। সেই লক্ষ্যে আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি আসবে, আপনাদের মাধ্যমে সেই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন মুহাদ্দিস সানাউল্লাহ এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহীসহ অন্যান্য বক্তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)