Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৫:৫৬:৩৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক : ২০২৬ এশিয়ান গেমসকে সামনে রেখে পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র প্রকাশ করা হয়েছে। এবারের আসরে পুরুষদের বিভাগে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে নারীদের লড়াই শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী চীনের। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুবিধাজনক অবস্থানে থাকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে এবারের এশিয়ান গেমসের পুরুষ ইভেন্টে প্রথম রাউন্ড খেলতে হবে না। ১০ দলের এই আসরে প্রথম রাউন্ডে লড়বে বাকি ছয়টি দল। গ্রুপ এ তে আফগানিস্তানের সঙ্গী জাপান ও নেপাল, আর গ্রুপ বি তে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল নকআউটে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে। নারীদের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হবে পদকের লড়াই। ড্র অনুযায়ী বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্যান্য ম্যাচে ভারতের প্রতিপক্ষ জাপান, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর, আর পুরুষদের আসর গড়াবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। পুরুষ ও নারী উভয় বিভাগের সব ম্যাচই জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এবং সবগুলোই টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। সবশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী, দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। এবারও দুই বিভাগেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। আর সরাসরি নকআউটে ওঠায় বাংলাদেশের সামনে থাকবে পদকের লড়াইয়ে ভালো করার বড় সুযোগ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)