Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় ৮০ শিক্ষার্থী পেল নতুন সাইকেল

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৪:০২:৩৭ পিএম
কলারোয়ায় ৮০ শিক্ষার্থী  পেল নতুন সাইকেল

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। নতুন সাইকেল পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস। নতুন সাইকেল হাতে তাদের মুখে ফুটে ওঠে প্রশান্তির ছাপ। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। কলারোয়া গার্লসপাইলট হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শুভশ্রী সাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে জানায়, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে এই সাইকেল তার অনেক উপকারে আসবে। তার যাতায়াত অনেক সহজ ও স্বল্প সময়ে করতে পারবে। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিফাজ হোসেন জানায়, সাইকেল তার খুবই প্রয়োজন ছিল। এখন থেকে সে স্বচ্ছন্দে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। তাই সে ভীষণ খুশি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)