Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒মোবাইল ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ০৯:৪০:৫১ পিএম

​নিজস্ব প্রতিবেদক : যশোরে এক ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, নিজ উপার্জিত ফ্ল্যাট দখল এবং সন্তানকে হত্যার হুমকিসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী রফিকুল ইসলাম এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, পারিবারিক শত্রুতা ও কাবিননামাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রীর পরিবার অনৈতিকভাবে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। কাবিননামার বকেয়া ২ লাখ টাকা পরিশোধে সম্মতি জানালেও সাবেক স্ত্রী লামিয়া ইসলামের মা শাহানারা বানু ও বোন রাবেয়া ইসলাম সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করে তাকে নানাভাবে হয়রানি করছেন। ​তিনি অভিযোগ করে বলেন, "আমার নিজ উপার্জিত টাকায় ফ্ল্যাট তারা জোরপূর্বক দখল করে রেখেছে। ফ্ল্যাট ছেড়ে দেওয়া বা ফেরত চাওয়ার কথা বললেই ৩০ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে আমার সন্তানকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিচ্ছে। এছাড়া আমাকে মাদক বা অবৈধ অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে।" ​ব্যবসায়ী রফিকুল ইসলাম আরও জানান, যশোর শহরের লালদিঘির পূর্ব পাশে 'মোবাইল বাজার অন' নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১ জুলাই সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকা উক্ত দোকানে হামলা চালায় এবং জিম্মি করে ক্ষতিসাধনের চেষ্টা করে। পরবর্তীতে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার পান। এরপর গত ১৩ জুলাই বড়বাজার এলাকায় তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান 'আরিফ ভান্ডার'-এ পুনরায় হামলার ঘটনা ঘটে। ​ব্যাংক ঋণের বিষয়ে তিনি বলেন, "ব্যবসায়িক মূলধন ও ফ্ল্যাট কেনার জন্য আমার নামে ব্যাংক থেকে ৪৯ লাখ টাকা ঋণ নেওয়া আছে, যার সব ধরনের প্রমাণপত্র রয়েছে। চাঁদা কিংবা ফ্ল্যাট কেনার পেছনে তাদের কোনো আর্থিক অবদান নেই।" ​নিরাপত্তা ও প্রতিকার চেয়ে ভুক্তভোগী জানান, এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং গত ২০ জুলাই আদালতের মাধ্যমে জজ কোর্টে আবেদন জানিয়েছেন। বর্তমানে আদালতের নির্দেশে ওসির তত্ত্বাবধানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি নিরাপদে ব্যবসা পরিচালনা, দখলকৃত ফ্ল্যাট উদ্ধার এবং নিজের ও সন্তানের জীবন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও বিচার দাবি করেন। ​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম, যশোর জেলা ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন কুণ্ডু, সদস্য রায়হান ইসলাম, আবু সাঈদ, আমিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)