Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে ৪ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:০২:১০ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দারিয়াপুর কালীবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আজিজ মোল্যার কবিতা স্টোরের ৩ লাখ, ওহিদ শেখের আরাফাত স্টোরের ৩ লাখ, বাবলু ফার্মেসীর ৩ লাখ ও রাহাত কম্পিউটারের ২ লাখ টাকাসহ মোট ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করেন। এ ব্যাপারে আরাফাত স্টোরের মালিক ওহিদ শেখ জানান, রাতে একটি ট্রাক এ পথ দিয়ে যাওয়ার সময় দোকানগুলোতে আগুন লাগা দেখেন এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি মোবাইলফোনে আমার মুদি দোকানে আগুন লাগার সংবাদ জানান। পরে স্থানীয়রা ও শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আমাদের দোকানের সকল মালামাল পুড়ে যায়। এ ঘটনায় আমাদের ৪টি দোকান মিলে মোট ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সামসুল আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)