Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বীজ ও সার পেলেন ৮০০ কৃষক

এখন সময়: বুধবার, ২৯ জুলাই , ২০২৬, ০১:৩৬:১০ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি প্রণোদনা কর্মসূচিরে উদ্বোধন হয়েছে। এতে ৮০০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীকে বীজ ও সার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী ৮০০ জন কৃষক-কৃষণীকে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ ও সার দেয়া হয়েছে। জনপ্রতি ১০০ গ্রামের এক প্যাকেট উচ্চ ফলনশীল পুঁইশাক বীজ, ১৫ গ্রামের এক প্যাকেট হাইব্রিড লাউ বীজ, ১০ গ্রামের এক প্যাকেট হাইব্রিড মিষ্টি কুমড়া বীজ, ১৬০ গ্রামের এক প্যাকেট উচ্চ ফলনশীল কলমি শাক বীজ, পাঁচ গ্রামের এক প্যাকেট হাইব্রিড চাল কুমড়া বীজ, পাঁচ গ্রামের এক প্যাকেট বেগুন বীজ, পাঁচ গ্রামের এক প্যাকেট হাইব্রিড শসা বীজ এবং ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)