Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংসারের উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই , ২০২৬, ০৭:১৮:০৫ পিএম

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার হাঁড়িডাঙ্গা এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে চালক রাহুল মুসল্লি (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল কালিয়ার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাবলু মুসল্লির ছেলে। রাহুল খালি নসিমন নিয়ে বাকা গ্রাম থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। এদিকে, সংসারের উপার্জনক্ষম সন্তান রাহুলকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। তারা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিলাপ করে বলেন, ও বাবা, তোর একি হলো। আমরা এখন কি করব। ওরে আব্বা, তোর কি হলো। এ ব্যাপারে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)