Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:১৫:৪০ এম

নিজস্ব প্রতিবেদক : নজরুলবর্ষ, ৩৬ জুলাই এবং বিএসপির ২৬১ তম সাহিত্যসভা উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনাসভা শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরে উদ্যোগে যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। ৩৬ জুলাই নিয়ে অনুষ্ঠানে বিশেষ আলোচনা করেন অধ্যক্ষ, ড. কবি শাহনাজ পারভীন, কবি ও গীতিকার এডিএম রতন, কবি মনিরুজ্জামান। কবি নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়ার সংগ্রহশালা ও কবির শৈশব জীবনী নিয়ে আলোচনা করেন কবি এমএ কাসেম অমিয়। কবি কাসেদুজ্জামান সেলিমের স্ত্রী ফিরোজা জামান মিনির জীবনী নিয়ে আলোচনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, কবি গাজী শহিদুল ইসলাম। গভায় সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি অরুণ বর্মন, রাশিদা আখতার লিলি, কবি সুরাইয়া শরীফ। সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কুতুব উদ্দীন বিশ্বাস, আতিয়ার রহমান, অ্যাড. মাহমুদা খানম, শেখ শাহরিয়ার সোহেল, শরিফুল আলম, আনোয়ারুল করিম, গোলাম মোস্তফা, এস, এম শরিফুল আলম, মহেন্দ্রনাথ দাশ, হীরামন সরকার, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, সরদার সেকেন্দার আলী। অনুষ্ঠানে শহীদ জুলাইযোদ্ধা ও সকল প্রয়াত কবিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কবি আমির হোসেন মিলন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)