Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মূল্যায়ন না পাওয়ার অভিযোগে মাগুরা জেলা কৃষকদল নেতার পদত্যাগ

এখন সময়: সোমবার, ৩১ আগস্ট , ২০২৬, ০৬:১৮:০০ পিএম

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) : দীর্ঘদিন দলের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করার পরও যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন মাগুরা জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান। তিনি একই সঙ্গে মহম্মদপুর উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্বও পালন করছিলেন। জানা গেছে, গত ৫ আগস্ট মাগুরা জেলা কৃষকদলের সভাপতি মো. রুবাইয়াত হোসেন খান এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হীরার স্বাক্ষরে মহম্মদপুর উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে মো. রেজওয়ানুর রহমান রাসেলকে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্য সচিব করা হয়। পাশাপাশি ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নতুন ঘোষিত কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ ও অভিমান থেকে বুধবার (৫ আগস্ট) পদত্যাগের সিদ্ধান্ত নেন ওবায়দুর রহমান। বিষয়টি বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে প্রকাশ্যে আসে। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ওবায়দুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে কৃষকদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছি। বিগত প্রায় ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে কাজ করেছি। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে এবং একাধিকবার কারাবরণ করতে হয়েছে।” তিনি আরও বলেন, “দলের জন্য এত ত্যাগের পরও সম্প্রতি ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটিতে আমাকে কোনো পদে রাখা হয়নি। ন্যূনতম মূল্যায়ন না পাওয়ায় রাজনীতি করার আগ্রহ হারিয়ে ফেলেছি। তাই ক্ষোভ ও অভিমান থেকেই কৃষকদলের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)