Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর , ২০২৬, ১১:৫০:০৪ পিএম
জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শনে  ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল

জীবননগর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। এ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলমকে সঙ্গে নিয়ে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফলের ডালা ও নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যশোর রিজিয়ন ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)